রাজশাহীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৯
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন নিপাহ ভাইরাসে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু হয়েছে গত শনিবার। শিশুটির নাম অর্ক, বয়স এক মাস ৫ দিন। তার বাড়ি পাবনার ঈশ্বরদীর শহীদ সাগর আমান পাড়ায়। চলতি বছর নিপাহ ভাইরাসে জেলায় ৪ শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে।