তিনজন রাতে নৌকায় করে দিচ্ছিল নদী পাড়ি
একজন খোঁড়া, এক সে অন্ধ, অন্যজন ভিখারি।
বিড়ি ফুঁকে তারা জমিয়ে আসর করছিল খুব গল্প
চাপাবাজি ভরা সেই গল্পতে সত্যটা ছিল অল্প।
অন্ধ বলল, ‘চেয়ে দেখ আহা! কী চমত্কার চাঁদ
আয় চেয়ে চেয়ে এই চাঁদ দেখি আর সব দে না বাদ।’
খোঁড়া তাকে বলে, ‘চাপাবাজি বেটা এইবার কর বন্ধ
আকাশের চাঁদ কী করে দেখলি, তুই না জন্ম-অন্ধ!
ইচ্ছে করছে এক লাথি মেরে ফেলে দিই তোকে পানিতে
এমন ফালতু কথা যাতে আর না কস জিন্দেগিতে।’
ভিখারি বলল, ‘ঠিক বলেছিস, মার না লাথিটা আগে
আর এ জন্য নগদে দিচ্ছি টাকা আমি যত লাগে।’
মাঝি রেগে বলে, ‘কার মুখ দেখে উঠেছি সকালে আজ
আমার কপালে জুটেছে পৃথিবী সেরা তিন চাপাবাজ!’
ঠিকানাবিহীন।
