সাতকানিয়া উপজেলার জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা শনিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র বেগম হাসিনা জাফর। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এডভোকেট আহমদ সাইফুদ্দীন সিদ্দিকী ও সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজউন নবী খোকন। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আজমা মফজল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শান্তি মাধব বড়ুয়া, কলেজের অধ্যাপক হামিদ হোসাইন, অধ্যাপক গিয়াসউদ্দীন চৌধুরী, অধ্যাপক ইয়াকুব নবী, অধ্যাপক মো. ইদ্রিস মিয়া ও মুন্সী আবদুর রউফ সৌরভ বক্তব্য রাখেন। সভা শেষে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
