বোচাগঞ্জ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে মো. ফিরোজ্জামান চেয়ারম্যান ও মো. খোরশেদ আলী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির বর্তমান চেয়ারম্যান সুশেন চন্দ্র রায়কে ৭৫ ভোটে পরাজিত করে মো. ফিরোজ্জামান চেয়ারম্যান ও মো. খোরশেদ আলী মো. শামসুজ্জোহাকে ১২০ ভোটে পরাজিত করে পুনরায় সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ট্রেজারার পদে সমিতির বর্তমান ট্রেজারার মিসেস ইসরাত আরা পারভীনকে ৪৬ ভোটে পরাজিত করে মো. ফেরদৌস রহমান গোল্ডেন নির্বাচিত হন। পরিচালক হিসেবে মো. শরিফুল ইসলাম ২৫০ ও মো. আব্দুল্লাহ আল মামুন ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।