সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ও দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গতকাল রবিবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বলের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, নাট্যকার জাহাঙ্গীর হোসেন ঢালীসহ জেলার বিভিন্ন চ্যানেল, পত্রিকা ও এজেন্সীর সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।