রংপুর কারাগারে কয়েদীর মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবলু মিয়া (৪২) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে আকস্মিক হূদরোগে তিনি মারা যান। কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক মোঃ মিজানুর রহমান জানান, পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাঁপাবাড়ী গ্রামের হাফিজার রহমানের পুত্র বাবলু মিয়া ২০০২ সালের ৩০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। গতকাল রবিবার ময়না তদন্ত শেষে বাবলুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।