মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
আব্দুর রব বগা মিয়া পাবনা জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি স্বাধীনতা আন্দোলনের পাবনা জেলার প্রথম পতাকা উত্তোলনকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রব বগা মিয়ার ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৩ সালের এইদিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। সিরাজুল ইসলাম মোল্লা কুমিল্লার চৌদ্দগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গুণবতী মোল্লা বাড়ির আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।