প্রিয় পাঠক, অবশেষে ফাঁস হলো আপনাদের চাপাগুলো! পাঠকের চাপাবাজিতে ভরে উঠেছে এবারের ঠাট্টা। এবার চাপাবাজি নয়, আসল কথায় আসি—আপনাদের এরকম ইস্যুভিত্তিক লেখা নিয়ে আমরা অচিরেই আবারও পাঠক সংখ্যার আয়োজন করতে চাই। এ বিষয়ে শিগগিরই ঠাট্টায় ঘোষণা থাকবে। চাপাবাজির এই সংখ্যায় যাঁরা লেখা পাঠিয়েছেন (যাঁদের লেখা প্রকাশিত হয়েছে ও হয়নি), যাঁরা লেখা পাঠাবেন ভেবেও শেষ পর্যন্ত পাঠাননি, যাঁরা কষ্ট করে এই সংখ্যাটি পড়ছেন কিংবা পড়বেন বলে ফেলে রেখেছেন; তাঁদের সবাইকে ‘আন্তরিক’ ধন্যবাদ।
—বি.স.
