দেশে আরেকটি নতুন ইস্যু তৈরির ষড়যন্ত্র চলছে বলে সরকারের কাছে তথ্য এসেছে। পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের মত ঘটনা ঘটিয়ে দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করার গভীর ষড়যন্ত্রের চেষ্টা হচ্ছে বলে গোয়েন্দা সংস্থা সরকারকে সতর্ক করে দিয়েছে। এমনকি গণজাগরণ আন্দোলনকে বিভ্রান্ত করতে স্বাধীনতার পক্ষের কোন একটি শ্লোগানকে ব্যবহার করে ছদ্মবেশে এ ঘটনা ঘটানোর পাঁয়তারা চলছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ রিপোর্ট পাওয়ার পর দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে সরকার।
