চট্টগ্রামে আজ হেফাজতে ইসলাম মহাসম্মেলন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
আজ সোমবার জেলার হাটহাজারী উপজেলার পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ, রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামগণের বিরুদ্ধে কটূক্তি ও ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ আহমদ শফি এ সম্মেলন আহ্বান করেছেন। জোহর নামাজের পর সম্মেলন শুরু হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।