রাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার ভোট গ্রহণের তারিখ পূর্ব নির্ধারিত থাকলেও হরতালের কারণে তা একদিন পেছানো হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক রুহুল আমিন জানান, আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জুবেরী ভবনে একটানা ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সমিতির ১ হাজার ২০০ শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ ও বামপন্থি প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যানেল, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা প্যানেল এবং সাদা দল থেকে বেরিয়ে যাওয়া বিএনপিপন্থি শিক্ষকদের একটি ক্ষুদ্র অংশের সোনালী প্যানেল।