ইসলামী সমমনা ১২ দলের হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানো ঢাকায় মিছিল থেকে গ্রেপ্তার ১০১ জনের মধ্যে ৮১ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড চাওয়া অপর ২০ আসামির মধ্যে ১৮ জন অপ্রাপ্ত বয়স্ক ও ২ জন শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাদের রিমান্ড ও জামিন উভয় আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই চিত্তরঞ্জন রায় আসামিদের আদালতে হাজির করে ৭ দিন রিমান্ড চান।
