আজ ১৪ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৫ রবিউসসানি ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৭ ও ৮। শুভবার: সোম ও শনিবার। শুভরত্ন নীলা ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: অনুগত ও কর্তব্যপরায়ণ। উদ্দেশ্যের প্রতি আপনি নিবেদিতপ্রাণ। আন্তরিকতা সত্ত্বেও আপনাকে পরিচিতরা ভুল বুঝবে। যত ঝামেলাই হোক বন্ধুদের ছেড়ে যাওয়া আপনার জন্য কষ্টকর। জীবনে আপনি অপবাদের সম্মুখীন হবেন। বাধাও আসবে প্রচুর। কিন্তু নিষ্ঠা ও কষ্টসহিষ্ণুতা আপনাকে সাফল্যের স্বর্ণদ্বারে পৌঁছে দিবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী ভিক্টর হুগো, ম্যাজিশিয়ান টনি র্যান্ডাল, বৈমানিক সৈয়দা কানিজ ফাতেমা রোখসানা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, শেখ সাদী খান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায় প্রসার ঘটতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কোনো আত্মীয়ের আচরণে মনে কষ্ট পেতে পারেন। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শিল্পী-সাহিত্যিকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ সময়ের পরিবর্তন আসছে। চিত্তচাঞ্চল্য পরিহার করুন। কাজকর্মে অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টটা করুন। ব্যবসায়িক মন্দা কেটে যাবে। সাংসারিক শান্তি বজায় থাকবে বলে আশা করা যায়। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ শরীর খুব একটা ভালো যাবে না। মুত্র সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। বয়স্ক কারো অসুস্থতায় উদ্বিগ্ন হবেন। প্রিয়জনদের সাথে বেড়াতে যেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হলেও আনন্দ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ কোনো বন্ধুর সম্পর্কে অশুভ সংবাদ পেতে পারেন। ফলে মন উদ্বিগ্ন থাকবে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। অর্থ ও খ্যাতিলাভের সম্ভাবনা আছে। বিদেশে কর্মরত কেউ বাড়ি ফিরতে পারে। প্রাপ্ততথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ ঘনিষ্ঠ কারো অসুস্থতায় বিপন্ন বোধ করতে পারেন। অস্থির না হয়ে ভালোভাবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। চিকিত্সার ব্যাপারে ব্যস্ততা বাড়বে। আর্থিক দুশ্চিন্তা বাড়বে। ঋণগ্রস্ত হবার আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কাউকে বেশি বিশ্বাস করবেন না। গোপন কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানসিক শান্তির ব্যাঘাত ঘটবে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আত্মীয়-স্বজনদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। মনোমালিন্য এড়িয়ে চলার চেষ্টা করুন। অহেতুক কোনো ঝুঁকি নেবেন না। আর্থিক চিন্তায় বিব্রতবোধ করবেন। আজ পাওনা টাকা নাও পেতে পারেন। শরীর ভালো যাবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ মানসিক এবং শারীরিক প্ররিশ্রম বেশি হতে পারে। হঠাত্ অসুস্থ হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পারিবারিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ স্নায়বিক কোন সমস্যায় ভুগতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অংশীদারী ব্যবসা ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পাবেন। কোন ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সেবামূলক কাজে আনন্দ পাবেন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। শরীর-স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রভাবশালী কারো সাথে পরিচিত হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ চিত্রকরদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। ভাষ্কর্য শিল্পীদের জন্যও সময় অনুকূল থাকবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। সরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক অনুদান পেতে পারেন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। আজও শরীর খুব একটা ভালো যাবে না।
