পদার্থবিজ্ঞান প্রথমপত্র
টাইমুর আল মোবারক
প্রভাষক পদার্থবিজ্ঞান
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতির সুবিধার্থে আজ পদার্থবিজ্ঞান প্রথমপত্র থেকে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দেয়া হলো।
অধ্যায়-১ঃ ভেক্টর (Vector)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) ভেক্টর রাশি ও স্কেলার রাশি খ) সমরেখ ভেক্টর গ) শূন্য/ নাল ভেক্টর
ঘ) সীমাবদ্ধ ভেক্টর, ঙ) একক ভেক্টর চ) বিসদৃশ ভেক্টর ছ) ভেক্টর বিভাজন।
২। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি বিবৃত কর।
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থিত একটি অবস্থান ভেক্টরের রাশিমালা ও মান নির্ণয় কর।
২। দেখাও যে, একই বিন্দুতে ক্রিয়াশীল দু’টি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে রাশিদ্বয়ের মানের যোগফল ও বিয়োগফলের সমান।
৪। দু’টি ভেক্টর রাশির স্কেলার গুণন ও ভেক্টর গুণন চিত্রসহ ব্যাখ্যা কর।
অধ্যায়-২ঃ রৈখিক গতি (Linear Motion)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) সুষম ত্বরণ/ সমত্বরণ খ) তাত্ক্ষণিক ত্বরণ, গ) তাত্ক্ষণিক দ্রুতি,
ঘ) সরণ ঙ) গড়বেগ।
২। পড়ন্ত বস্তুর সূত্রগুলো বিবৃত কর।
৩। গড়বেগ থেকে কিভাবে তাত্ক্ষণিক বেগ পাওয়া যায়-ব্যাখ্যা কর।
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। দেখাও যে,
২। প্রমাণ কর যে,
৩। বেগ বনাম সময় লেখচিত্র হতে সমীকরণটি প্রতিপাদন কর।
৪। ক্যালকুলাসের সাহায্যে সমীকরণটি প্রতিপাদন কর।
অথবা, দেখাও যে, স্থির অবস্থান হতে সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক।
অধ্যায়-৩ঃ দ্বিমাত্রিক গতি (Motion in Two Dimensions)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১।সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) কৌণিক ত্বরণ খ) কেন্দ্রমুখী ত্বরণ গ) কৌণিক সরণ, ঘ) প্রাস ঙ) সমবৃত্তীয় গতি, চ) গড় ত্বরণ
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। গতির নিম্নোক্ত সমীকরণগুলো প্রতিপাদন কর ঃ
ক)
খ)
২। দেখাও যে, অনুভূমিকের সাথে তীর্যকভাবে নিক্ষিপ্ত প্রাসের দ্বিমাত্রিক গতিপথ অধিবৃত্ত/ প্যারাবোলা হয়।
৩। একটি প্রাসের অনুভূমিক পাল্লার রাশিমালা বের করে দেখাও যে, নিক্ষেপণ কোণ 450 হলে অনুভূমিক পাল্লা সর্বাধিক হয়।
৪। সম-বৃত্তীয় গতির ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণের মান ও দিক নির্ণয় কর।
অধ্যায়-৪ : গতিসূত্র (Laws of Motion)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) ঘাত বল খ) বলের ঘাত গ) গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ঘ) বলের ভারসাম্য
২। মৌলিক বল কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী? ৩। নিউটনের গতিসূত্রগুলো বিবৃত কর।
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। প্রমাণ কর যে, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। ২। ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত ব্যাখ্যা ও প্রমাণ কর। ৩। দেখাও যে, স্থিতি কোণ ও স্থিতি ঘর্ষণ কোণ পরস্পর সমান। অধ্যায়-৫ঃ কৌণিক গতিসূত্র (Laws of Angular Motion)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) কৌণিক ভরবেগ খ) জড়তার ভ্রামক গ) টর্ক ঙ) কেন্দ্রমুখী বল।
বিশদ প্রশ্ন সমূহ ঃ
১। প্রমাণ কর যে, একক সমকৌণিক বেগে আবর্তনরত কোন দৃঢ় বস্তুর গতিশক্তি সংখ্যাগতভাবে এর জড়তার ভ্রামকের অর্ধেক।
অথবা, দেখাও যে, জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ। ২। একটি সরু ও সুষম দন্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের অভিলম্বভাব গমনকারী অক্ষের সাপেক্ষে দন্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় কর। ৩। প্রমাণ কর যে, কোন স্থির অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান একটি বস্তুর টর্ক তার জড়তার ভ্রামক ও কৌণিক ত্বরণের গুণফলের সমান।
অথবা, প্রমাণ কর যে,
পরবর্তী অংশ আগামীকাল
