আজকের সৃজনশীল প্রশ্ন (সাধারণ বিজ্ঞান)
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
জনির ছোট ভাই রনির কাল থেকে প্রচন্ড জ্বর। কিছুক্ষন আগে তার বাবা রনির জ্বর মেপে দেখলো ১০৩ ডিগ্রী। এর পরপরই তার মা রনির মাথায় বেশ কিছুক্ষন ঠান্ডা পানি ঢাললো। পানি ঢালা শেষে তার বাবা আবার জ্বর মেপে দেখলো এবার জ্বর কমে ১০০ ডিগ্রী হয়েছে। জনি ভেবে অবাক হলো এখনও তার ভাইয়ের শরীরে যে উষ্ণতা আছে তাতে পানি পর্যন্ত ফুটতে থাকবে! কিন্তু ভাইয়ের শরীরে হাত দিয়ে তার সেরকম কিছুই মনে হলোনা। সে একরকম বিভ্রান্তিতে পড়ে গেলো।
ক. উষ্ণতা কী?
খ. উষ্ণতা পরিমাপে থার্মোমিটারের প্রয়োজন কেন? – ব্যাখ্যা করো।
গ. পানি ঢালার পর রনির জ্বর অনেকটা কমে গেল কেন?
ঘ. রনির শরীরের উষ্ণতা নিয়ে জনির বিভ্রান্তিতে পড়ার কারণ বিশে¬ষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং রবিবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।
তোমাদের মতামত
এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায়
ইমেইল:[email protected], মোবাইল :01681035797
