নোটিশ বোর্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৭
বে-লিফ রেস্টুরেন্ট সম্প্রতি রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের এ ব্লকের ৫ নম্বর রোডে ভোজন রসিকদের সু-স্বাদু ও উন্নত খাবারের প্রতিশ্রুতি নিয়ে দেশের ঐতিহ্যবাহী মুসলিম সুইটসের অঙ্গপ্রতিষ্ঠান বে-লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সুবিশাল পরিসরে নান্দনিক সাজে সুসজ্জিত বেলিফ রেস্টুরেন্ট আনন্দমুখর পরিবেশে জমিয়ে আড্ডা ও পরিবার-পরিজন নিয়ে সুস্বাদু খাবার উপভোগের নিশ্চয়তা দিচ্ছে। ঐতিহ্যবাহী মুসলিম সুইটস ও বিরিয়ানি এরই মধ্যে ভোজনবিলাসীদের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় মিরপুরে উন্নতমানের ইন্ডিয়ান, চাইনিজ ও বাঙালি খাবারে আপ্যায়নের সুব্যবস্থা রাখছে এই প্রতিষ্ঠান। বে এম্পোরিয়াম ঢাকার মিরপুর শেওড়াপাড়ায় বে এম্পোরিয়ামের নতুন একটি সু স্টোরের উদ্বোধন করা হয়েছে। এলাকার সম্মানিত ক্রেতাদের জুতোর চাহিদা মেটাতে দোকানটিতে রয়েছে পুরুষ, মহিলা ও শিশুদের বিভিন্ন ব্র্যান্ডের নতুন জুতোর চমত্কার উপস্থাপন। ফ্যাশনমেকার শীতের এই উষ্ণ আবহাওয়ায় ফ্যাশনমেকার তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ রেখে যে নতুন পোশাকটি বাজারে এনেছে তার নাম ‘পার্বতী’। এটা মসলিন কাপড় দিয়ে তৈরি হয়েছে। এর বডিতে সম্পূর্ণ প্রিন্টের সেলাই, নিচে দারজদির কাজ করা। থ্রি-পিসটি ফুল হাতার। হাতাটি পিওর সিফনের। আর এর সালোয়ার টপেটো কাপড় দিয়ে তৈরি। যা পাওয়া যাবে ফ্যাশন মেকারের বিভিন্ন আউটলেটে। মুসলিম কালেকশন নতুন ডিজাইনের আকর্ষণীয় সুতি শার্ট নিয়ে এসেছে তারুণ্যের প্রিয় ব্র্যান্ড মুসলিম কালেকশন। সব সময়ই ঋতুনির্ভর শার্ট তৈরি করে মুসলিম কালেকশন। আর তাই এসব শার্টে ফুটে উঠেছে ঋতুরাজ বসন্ত ও ফাল্গুনের আবহ। ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি এ শার্টগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। সময়োপযোগী কাপড় ও ফ্যাশনের কথা মাথায় রেখেই মুসলিম কালেকশন এই শার্টগুলো তৈরি করেছে। শর্ট ও লং এসব চেক ও স্ট্রাইপ শার্টের কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। ফরমাল ও ক্যাজুয়াল শার্টে প্রাধান্য পেয়েছে সাদা, হালকা সবুজ, খয়েরি, গোলাপি, লাল, নীল, বেগুনি রং। মুসলিম কালেকশনের এ পোশাকগুলো পাওয়া যাবে এর সকল শোরুমে। এমপ্রেস ভালোবাসার পরশ ছড়াতে এমপ্রেস আকর্ষণীয় লাল রঙের কালেকশন রেখেছে যুগলদের জন্য। এ ছাড়াও যুগলদের জন্য এমপ্রেস দিচ্ছে পার্টি ড্রেস, ভিঞ্চি জুতা ও অন্য সব আইটেমের উপর পুরো মাসজুড়ে সর্বোচ্চ ৫০% ছাড়। তরুণ প্রজন্ম এবং সবার সাথে একাত্ম হয়ে এই ভালোবাসা দিবস উদ্যাপনে এমপ্রেসের সূচনালগ্ন হতেই ছিল সর্বোচ্চ ছাড়। আর তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে এবারও ছিল এমপ্রেসের নজরকাড়া আয়োজন। লালবাগ ও মালিবাগে সিম্ফনি সম্প্রতি ঢাকার লালবাগ ও মালিবাগে দুটি সিম্ফনি ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করা হয়। ৩২, ঢাকেশ্বরী রোড, লালবাগ ও ৮৩, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, মালিবাগ মোড়ের ম্যান্হাটন টাওয়ারে অবস্থিত সিম্ফনি ব্র্যান্ড আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফনির ডিরেক্টর রেজওয়ানুল হক, সিনিয়র ম্যানেজার মার্কেটিং জাহিদুল ইসলাম, সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মো. আবু সায়েম এবং মো. আমিনুল ইসলাম। জুঁই বিউটিফুল হেয়ার কনটেস্ট শেষ হলো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সুপরিচিত নারিকেল তেল ব্র্যান্ড জুঁই-এর অনলাইন প্রতিযোগিতা, জুঁই বিউটিফুল হেয়ার কনটেস্ট। জুঁই-এর ফেসবুক ফ্যানপেজ আর জুঁই বিউটিফুল হেয়ার কনটেস্ট অ্যাপ্লিকেশন পেজ-এর মাধ্যমে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল। ১৫টি সৌভাগ্যবান জুটিকে প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ১২,০০০ জুঁই ফ্যান নিজেদের চুলের ছবি জুঁই বিউটিফুল হেয়ার কনেটস্ট পেজে আপলোড করেন। এদের মধ্যে সবচেয়ে বেশি লাইক পাওয়ার ভিত্তিতে ১০টি ছবিকে বিজয়ী ঘোষণা করা হয়। আরও ৫টি ছবিকে অভিজ্ঞ বিউটিশিয়ান আর হেয়ার এক্সপার্ট বিচারকেরা বিজয়ী ঘোষণা করেন।