রাজধানীতে নতুন অ্যাপল স্টোর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৮
বাংলাদেশে অ্যাপল ব্র্যান্ডের পণ্যের রিসেলার এক্সিকিউটিভ মেশিন্স সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে চালু করেছে অ্যাপল স্টোর। র্যাংগস নিল স্কয়ার, সাত মসজিদ রোড, ধানমন্ডি ৫/এ ঠিকানায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্টোর উদ্বেধন করেন মেঘনা গ্রুপের ডিরেক্টর মো. নিজামুল আহসান। অনুষ্ঠানে এক্সিকিউটিভ মেশিন্সের ডিরেক্টর আবদুল মতিন ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ধানমন্ডির ক্রেতাদের কাছে অ্যাপল’র পণ্য আরও সহজলভ্য করার জন্যই এই স্টোরটি স্থাপন করা হয়েছে বলে জানান এক্সিকিউটিভ মেশিন্স কর্তৃপক্ষ। এই স্টোরে অ্যাপল ব্র্যান্ডের সকল অথারাইজ পণ্য ও অ্যাকসেসরিজ পাওয়া যাবে। স্টোর উদ্বোধন উপলক্ষে সকল দর্শনার্থীকে ৫-১০% মূল্যছাড় প্রদান করা হবে।