কম্পিউটারসহ প্রজেক্টর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৯
কম্পিউটাসহ প্রজেক্টর দিচ্ছে ইয়ার ২০০ কোম্পানি। এই পিসিতে থাকছে ইন্টেল অ্যাটম ১.৮০ গিগাহার্জ প্রসেসর, ১/২ জিবি র্যাম, ৮/১৬ জিবি এসএসডি স্টোরেজ, বিল্টইন স্পিকার, অপশনাল রিচার্জেবল ব্যাটারি প্রভৃতি। এর সাথে যে প্রজেক্টরটি থাকবে, তার ওজন ০.৮ কেজি, ব্রাইটনেস ৩০০ লুমেন্স। এতে পেনড্রাইভ, হার্ডডিস্ক, ইন্টারনেট, ওয়াই-ফাই বা নেটওয়ার্ক থেকে যেকোনো ফাইল সহজেই প্রদর্শন করা যায়। পিসি ও প্রজেক্টর প্যাকেজটির মূল্য ৭৫,০০০ টাকা। ফোন :৯১২০৬৭২, ০১৬১৩০৯২৩০০।