এইচপি এক্সচেঞ্জ অফার বর্ধিত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৯
আবারও পুরাতন সচল বা অচল যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ কিংবা ডেস্কটপ পিসি বদল করে এইচপি কম্প্যাক ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন ল্যাপটপ কেনার সুযোগ করে দিলো কম্পিউটার সোর্স। ক্রেতাদের অনুরোধের কারণে আরও ৩০০ ল্যাপটপের জন্য এই অফার বাড়ানো হয়েছে। আগের মতোই প্রান্তিক ভোক্তা ছাড়াও কর্পোরেট, ব্যাংক, সরকারি বা বেসরকারি অফিস, গ্রুপ অব কোম্পানির পুরোনো বা নষ্ট পিসিও এই অফারের অন্তর্ভুক্ত। অফার অনুযায়ী, ২১,৯৯৯ টাকার বিনিময়ে এই অফার গ্রহণ করা যাবে। ডেস্কটপ পিসির ক্ষেত্রে মনিটর, কিবোর্ড, মাউস সম্পন্ন সিপিইউ-কে একটি পিসি হিসেবে বিবেচনা করা হবে। এর আগে চলতি বছরের শুরুতেই ৫০০টি ল্যাপটপের ক্ষেত্রে কম্পিউটার সোর্স এই অফারটি দেয় সকলের জন্য। ফোন :০১৭১২৭৫১১৯০।