গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৬
ভারতের অনেক অঞ্চলেই বিশেষ এক ধরনের রুটিকে বলা হয় চাপাতি। আর এই চাপাতির সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করেই সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের দাগডু শেঠ গণপতি সার্বজনিক মহোত্সব কর্তৃপক্ষ। দেশটির জামনগরে অনুষ্ঠিত বিশেষ এই উত্সব উপলক্ষে যে চাপাতিটি তৈরি করা হয় সেটির ওজন ছিল ১৪৫ কেজি বা ৩২০ পাউন্ড (প্রায়)। আকৃতিগত বিশালতার কারণেই তাওয়ার পরিবর্তে বিশেষভাবে তৈরি একটি ধাতব পাতের উপর ভাজা হয় বিশ্বের বৃহত্তম এই চাপাতিটি।