উত্তর কোরিয়া তার সাম্প্রতিক পরমাণু পরীক্ষার সাফল্যের জন্য এ পরীক্ষার সঙ্গে সংশ্লি¬ষ্ট কয়েক হাজার বিজ্ঞানী ও বিজ্ঞানীকর্মীকে রাষ্ট্রীয় পদক ও সম্মাননা প্রদান করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্টাল নিউজ এজেন্সি শনিবার জানায়, ১২ ফেব্রুয়ারি তারিখের পারমাণবিক পরীক্ষার সাফল্যে অবদানের জন্য ১২ হাজার বিজ্ঞানী টেকশিয়ান, কর্মী ও অন্যান্য কর্মকর্তাকে রাষ্ট্রীয় খেতাব পদক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।
উত্তর কোরিয়ার এ তৃতীয় পরমাণু পরীক্ষার জন্য কাজ করেছেন এখন পরমাণু বিজ্ঞানী ও অন্য কর্মকর্তাদের গত সপ্তাহে পিয়ংইয়ংয়ে এক বীরোচিত সংবর্ধনা দেয়া হয়। এখন সংবর্ধিত বিজ্ঞানী ও কর্মকর্তাদের রাজধানী ভ্রমণ করানো হয়।
