রাউল অবসর নেবেন ২০১৮ সালে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫২
কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষে অবসর নেবেন বলে ঘোষণা করেছেন। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদ শেষ হবে। রবিবার কিউবার নব-নির্বাচিত জাতীয় আইন পরিষদ তাকে পরবর্তী পাঁচ বছরের জন্য কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত করার পর তিনি এ ঘোষণা দেন। “এটিই আমার শেষ মেয়াদ,” ঘোষণা করেন তিনি। বর্তমানে ৮১ বছর বয়সী রাউল কিউবা বিপ্লবের অবিসংবাদিত নেতা সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর ছোট ভাই। রাউল নিজেও ওই বিপ্লবের অন্যতম নেতা ছিলেন। ২০১৮ সালে তার বয়স ৮৬ হবে। আইন পরিষদ ৫২ বছর বয়সী মিগুয়েল দিয়াজ ক্যানেলকে দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। দিয়াজ ক্যানেল রাউলের উত্তরসূরী হবেন বলে ধারণা করা হচ্ছে। রাউল প্রেসিডেন্টের পুরো মেয়াদ পার করতে না পারলে ক্যানেল দায়িত্বভার বুঝে নেবেন।