মাওয়া সড়কে চারজন নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
রবিবার রাতে ঢাকা মাওয়া মহাসড়কের সমষপুরের কেওটখিরা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ৪ ব্যক্তি নিহত হয়েছে। নিহতরা হলেন ইমদাদ (১৫), স্বপন(২০), লিটন (৪২) ও ইমন (১৬)। শ্রীনগর থানার ওসি মো মিজানুর রহমান জানান, ঢাকাগামী মোটর সাইকেল ও মাওয়াগামী ট্রাক ও নসিমনের ত্রিমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি প্রথমে মোটর সাইকেলটিকে পরে রাস্তার পাশে থাকা নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা লিটন এবং মোটর সাইকেলে থাকা ইমদাদ, স্বপন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অপর মোটর বাইক আরোহী ইমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যায়। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহত ইমদাদ আব্দুল্লাপুরের বিল্লাল হোসেনের, স্বপন দক্ষিণ কেরানীগঞ্জের আক্কাস আলীর, ইমন কেরানীগঞ্জের দুদু মিয়ার এবং লিটন ষোলঘরের জলিল মিয়ার পুত্র।