বগুড়ায় জামায়াত পরিচালিত দারুস সুফ্ফা ট্রাস্টের তিনতলা ভবনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভবনটির নিচতলার স্টোর রুমসহ প্রকাশনা বিভাগের বেশকিছু বই পুড়ে গেছে। তবে ভবনের তিন তলায় অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ের কোন ক্ষতি হয়নি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোটরসাইকেল, ডেকোরেটর সামগ্রীও। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জামায়াত দাবি করেছে। জামায়াত সূত্র জানায়, রবিবার দিবাগত রাতে কে বা কারা ওই ভবনের নিচতলার ষ্টোর রুম ও প্রকাশনা বিভাগ রুমের জানালা ভেঙ্গে ভেতরে আগুন লাগিয়ে দেয়।
