মমতার সমালোচনা

কলকাতায় চলচ্চিত্র মুক্তি দিতে অস্বীকৃতি সেন্সর বোর্ডের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে সমালোচনা করার অভিযোগে একটি চলচ্চিত্র মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্যের সেন্সর বোর্ড। আর এ ঘটনায় রাজ্যে শিল্পীদের স্বাধীনতা কতটুকু আছে তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। খবর এনডিটিভির। ‘কাঙ্গাল মালসাত’ শিরোনামের চলচ্চিত্রটি পরিচালনা করছেন সুমন মুখোপাধ্যায়। এতে প্রধান অভিনেতা শিল্পী কবির সুমন যিনি তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য ছিলেন এবং পরে পদত্যাগ করেন। ছবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতাকে লন্ডনের আদলে গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তা নিয়ে কৌতুক করা হয়েছে। এছাড়া সিঙ্গুরে টাটা মোটর কর্তৃক ন্যানো গাড়ি তৈরির কারখানা প্রতিষ্ঠার প্রতিবাদে মমতার দল তৃণমূল কংগ্রেসের আন্দোলনেরও সমালোচনা করা হয়েছে। সেন্সর বোর্ড জানিয়েছে, চলচ্চিত্রটিতে কিছু কটূক্তি ও যৌনতা এবং সামাজিক আন্দোলনের প্রতি কিছু দৃশ্য সাধারণ মানুষের মনকে আহত করতে পারে। তাই মুক্তি দেয়া যাচ্ছে না। এ বিষয়ে পরিচালক বলেন, এটা নজিরবিহীন ঘটনা। আমি এর বেশ কিছু বলতে চাই না।