প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ইন্টারনেটে

ময়মনসিংহে শিবির কর্মী আটক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে শনিবার রাতে হারুন অর রশিদ নামে এক শিবিরকর্মীকে পুলিশ হাতেনাতে আটক করেছে। মুক্তাগাছার কাঠ বউলা বাজারের এক কম্পিউটার দোকান থেকে মুক্তাগাছা থানা পুলিশ তাকে আটক করে। মুক্তাগাছা থানার ওসি ওমর ফারুক জানান, আটক শিবিরকর্মী হারুন অর রশিদকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।