কুতুবউদ্দিন
শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী ছাত্র কুতুবউদ্দিন জন্ম থেকেই থ্যালাসেমিয়া রোগে ভুগছেন। ক্রমেই তার অবস্থার অবনতি ঘটছে। তার চিকিত্সার্থে অন্তত ৫ লাখ টাকার প্রয়োজন। এজন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা-মো: মঈনুদ্দীন সঞ্চয়ী হিসাব নং-১০৪২১০১০০০৬১৩২, প্রাইম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। ফোন-০১৮১১৫১৬৭২৮।
সানজিদা
প্রতিবন্ধী শিশু সানজিদা (৯) ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। তার উন্নত চিকিত্সার জন্য প্রচুর টাকার প্রয়োজন। যা তার পিতা হাবিবুর রহমানের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তিনি তার মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা ঃ অগ্রণী ব্যাংক ভাঙ্গা শাখা, হিসাব নং-৩৭০০০৯৫৮ অথবা ন্যাশনাল ব্যাংক লিঃ ভাঙ্গা শাখা, হিসাব নং-৩৩০০৩৪০৮ অথবা ৩৪০০৭০৫২ এবং মোবাইল বিকাশ-০১৭১৬-৪০২৭৩৯। অথবা যোগাযোগ হাবিবুর রহমান, মোবাইল-০১৭১৬-৪০২৭৩৯।
