হাটহাজারী পৌর এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
আগামী বর্ষার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাটহাজারী পৌরসভাসহ আশপাশের অনেক এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যাবে। বিভিন্ন খাল, নালা, নর্দমার সংস্কারের অভাবে বিগত কয়েক বছর যাবত্ ভারিবৃষ্টিপাতে পানির নিচে তলিয়ে যায় হাটহাজারী মডেল পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠ, কামালপাড়া রোড, শায়েস্তাপাড়া রোড, কাচারী সড়ক, মেখল রোডসহ আশপাশের বিভিন্ন এলাকা। সে সাথে ডুবে যায় বিভিন্ন ভবনের নীচ তলা, বাজারের দোকান ঘর এবং শত শত কাঁচা ঘরবাড়ি। পরিবেশ আইন লঘংন করে খাল ভরাট করে গড়ে ওঠছে বহুতল ভবন ও দেয়াল। তাতে সংকুচিত হচ্ছে খাল, নালা, নর্দমা। দ্রুতগতিতে ভরাট হওয়ার কারণে পানি চলাচলের কোন পথই থাকছে না। তাতে এলাকাবাসী ধারণা করছে অল্প বর্ষণেই এবার তলিয়ে যাবে হাটহাজারী পৌরসভার বেশিরভাগ এলাকা।