হাজীগঞ্জে নিচু করে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
হাজীগঞ্জ বাজারস্থ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বোয়াল জুরি খালের উপর নির্মিত ব্রিজটি নিচু করার দাবি যৌক্তিকতা নিয়ে গত ২৪ ফেবু্রয়ারি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাবেক সাংসদ এম এ মতিন। তিনি বলেন হাজীগঞ্জবাসীর বৃহত্তর স্বার্থে বাজারের মধ্যস্থিত বোয়াল জুরি খালের উপর নির্মিত ব্রিজটি পূর্বের ব্রিজের উচ্চতা থেকে ন্যূনতম ৩-৬ ফুট নিচু করে নির্মাণের জন্য বর্তমান হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার চাঁদপুর-৫ এর সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। তিনি আরো জানান, ব্রিজটি উঁচু করা হলে মালামাল পরিবহনে জনগণের দুর্ভোগ বাড়বে। তাছাড়া ব্রিজটি উঁচু করা হলে হাজীগঞ্জ বাজারের পূর্বদিকে অবস্থিত বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হবে।