কসবার বাহাদুরপুরে পাওয়া প্রতিবন্ধী ছেলেটি কার?

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
১২/১৩ বছরের একটি ছেলে পাওয়া গেছে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট। সে খুব একটা কথা বলে না, শুধু হাসে। সে নাম ঠিকানা কিছুই বলতে পারে না। কেবল আগুম, মুতুম, ভাত খাওয়ার সময় রসা দেন, খাড়ি দেন এই জাতীয় কথাবার্তা বলতে পারে। তাকে গত ৬/৭ দিন পূর্বে মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পাওয়া গেছে। বর্তমানে ছেলেটি মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত. মো. মন মিয়ার ছেলে মো. সেন্টু মিয়ার নিকট আছে। মোবাইল ০১৭৩৭৬৮৮২২১। এ ব্যাপারে কসবা থানা সাধারণ ডাইরী করা হয়েছে।