শাহজাদপুরে দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম উদ্বোধন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
শাহজাদপুর উপজেলা সদরের দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম শুরুর লক্ষ্যে গত রবিবার উপজেলা আদালত চত্বরে এক আলোচনা সভা ও আদালত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল। শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপনের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আব্দুস সালেক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জোয়ার্দ্দার আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি নরুল আমিন, সিরাজগঞ্জ জেলা আদালতের জিপি সুশীল কুমার রানা, জিপি আব্দুর রহমান, শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলাম, এ্যাডভোকেট আনোয়ার হোসেন, এ্যাডভোকেট মালিক আব্দুর রহিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রফেসর নাসিমউদ্দিন মালিথা।