ধামইরহাটে ৪ দিনব্যাপী এলজিএসপির প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোর্সের উদ্বোধন করেন কোর্স পরিচালক উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো.রফিক। উপজেলা পরিষদ টিটিসি হলরুমে গতকাল সোমবার সকাল ১০টায় প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। প্রশিক্ষণে ১নং ধামইরহাট ইউপি, ৬নং জাহানপুর ইউপি ও ৭নং ইসবপুর ইউপির চেয়ারম্যান-মেম্বার ও সচিবরা অংশগ্রহণ করেন। কোর্সের কো-অর্ডিনেটর উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, স্কীম নির্ধারণ, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার, অডিট, ক্রয়-সংক্রান্ত নীতিমালা, বাজেট প্রণয়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকৌশলী আলী হোসেন, পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মাহমুদ হাসান। কোর্স কো-অর্ডিনেটর জানান, উপজেলার ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, মেম্বার ও সচিবকে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
