বেলকুচিতে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
বেলকুচিতে সংযুক্ত আরব আমিরাত এর মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ফাউন্ডেশন ( ইউ,এ,ই ) কর্তৃক প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে শনিবার উপজেলার সেন ভঙ্গাবাড়ী হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা সংলগ্ন মমতা-খায়ের মসজিদ ত্রিতল মডেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম ফাউন্ডেশন (ইউএই) এর চেয়ারম্যান ও চিশতীয়া খানকা শরীফ বাংলাদেশের হাফেজ ক্বারী মাওলানা মুফতি আব্দুর রহীম পীর। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু জাফর তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএই-এর মহাপরিচালক ড. আবু বক্কার সিদ্দিক, কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান আলহাজ্ব মুসফিকুর রহমান মোহন, প্রকৌশলী সিদ্দিকুর রহমান, ভঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, বেলকুচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম, শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলফু প্রমুখ।