শোক সংবাদ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
মো. মোস্তাফিজুর রহমান বস্ত্র প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান গত ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জস্থ নিজ কর্মস্থলে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও ২ সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মৌজে আলী সরদার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের মুক্তিযোদ্ধা মো. মৌজে আলী সরদার (৭৫) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ মঙ্গলবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে উপজেলার চড়াইল গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মুক্তিযোদ্ধা মৌজে আলীর মৃত্যুতে জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুল মজিদ হাওলাদার বাগেরহাট প্রেসক্লাবের সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র প্রতিনিধি অধ্যাপক মাহফিজুর রহমানের পিতা আব্দুল মজিদ হাওলাদার (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। গতকাল বার্ধক্যজনিত কারণে মোরেলগঞ্জ উপজেলার আলতিবুরুজ বাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।