মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
মো. আলী আহসান (বাচ্চু) ঢাকার সিদ্ধেশ্বরী নিবাসী প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র অফিসার মো. আলী আহসান বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। মরহুম মো. আলী আহসান বাচ্চু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলী আনোয়ার এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক আলী রীয়াজের মেজো ভাই।