দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৫৯
আজ ১৫ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৬ রবিউল সানি ১৪৩৪ হিজরী। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৯ ও ৭। শুভবার: মঙ্গল ও সোমবার। শুভরত্ন: রক্তপ্রবাল ও এমেথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি:আকর্ষণীয় ও সংগ্রামী ব্যক্তিত্বের অধিকারী। আপনি হাস্যোজ্জ্বল ও আশাবাদী। প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের মধ্যদিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। তবে ব্যক্তিগত পর্যায়ে সংঘাত আপনার স্বাস্থ্য ও মানসিক শান্তি নষ্টের কারণ হতে পারে। জীবন সংগ্রামে অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যেক সামনে রেখে লক্ষ্যপানে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জন স্টেইনবেক, হেনরী লংফেলো, আরউইন শ’, জেমস ফেরেল, এলিজাবেথ টেলর, ওস্তাদ মোবারক হোসেন খান, রুডলফ স্টেইনার, অভিনেতা রহমান। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ কাজকর্মে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। ব্যবসায়ে সাময়িক বাধা সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ কোন সিদ্ধা্্্্্্্্্্্্্ন্ত না নিলেই ভালো করবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। তবে কাজকর্মে মন বসানো কঠিন হবে। সাংসারিক সমস্যায় মন বিক্ষিপ্ত থাকবে। মন শক্ত করার চেষ্টা করুন। কাজকর্মে অধিকতর মনোযোগ দিলে সাফল্য আসবে। সমস্যার সমাধান করা কঠিন হবে না। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ বাড়ির সংস্কারের কাজ হাতে নিতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজকর্মে সাফল্য আসতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। কোন ধরনের আঘাত পেতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ অবিবাহিতদের বিয়ের চেষ্টা জোরদার করুন। বিয়ের ব্যাপারে ভালো কোন যোগাযোগ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। সম্পত্তি সংক্রান্ত কোন ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। আপোষে মিটিয়ে ফেলতে পারলে ভালো হবে। আজ কোন ঝুঁকি নেবেন না। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদস্থ কর্মকর্তাদের নতুন পদায়ন হতে পারে। সেইসাথে দায়িত্বও বৃদ্ধি পাবে। কাজকর্মের ব্যাপারে কারও ওপর নির্ভর করা ঠিক হবে না। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। শরীর ভালো নাও যেতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কোন বন্ধুর সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। নিজের শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ । তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কারো উপর কোন কারণে রুষ্ট হতে পারেন। কারো আচরণে মনে কষ্ট পাবেন। কাজকর্মে ক্ষতি হতে পারে। শরীর ভালো যাবে না। প্রয়োজনে বিশ্রাম নিন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। শিল্পপতিদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। দুগ্ধ উত্পাদন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। উত্পাদন হ্রাস পাবে। শ্রমিক অশান্তি দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ শরীর খুব একটা ভালো থাকবে না। পুরোনো কোনো রোগে দৈহিক সমস্যা বৃদ্ধি পাবে। প্রয়োজনে চিকিত্সক পরিবর্তন করুন। কাজকর্মে বাধা অপসারিত হবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ হুজুগের মাথায় কোনো কাজ করবেন না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো চুক্তি সম্পাদনের আগে ভালোভাবে চিন্তা করে নিন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ বস্ত্র ব্যবসায়ীর জন্য দিনটি শুভ নয়। লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় ঝামেলা হতে পারে। মিডিয়া মালিকদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। হঠাত্ কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মোন্নতির সুযোগ পেতে পারেন। তবে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ভুলভ্রান্তির জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। মানসিক উদ্বেগ দেখা দিতে পারে।