পদার্থবিজ্ঞান প্রথমপত্র
টাইমুর- আল- মোবারক
প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতির সুবিধার্থে আজ পদার্থবিজ্ঞান প্রথমপত্রের কয়েকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দেয়া হলো। চর্চা করলে উপকৃত হবে। গতকালের পর
অধ্যায়-৬ ঃ কাজ, শক্তি ও ক্ষমতা
(Work, Energy & Power)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) জুল খ) বিভব শক্তি গ) সংরক্ষণশীল বল ঘ) অসংরক্ষণশীল বল
২। শক্তির সংরক্ষণশীলতার নীতি/ নিত্যতার সূত্র বিবৃত কর। বিশদ প্রশ্নসমূহ ঃ
১। ধ্রুব বল কর্তৃক কৃতকাজের পরিমাণ নির্ণয় কর এবং দেখাও যে,
।
২। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা নির্ণয় কর। অথবা, সিপ্রং-এর সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর।
৩। কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত কর এবং ধ্রুব বলের জন্য তা প্রমাণ কর। ৪। সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটি প্রমাণ কর। ৫। বস্তুর গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণটি প্রতিপাদন কর।
অধ্যায়-৭ ঃ মহাকর্ষ (Gravitation)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/ বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) কৃত্রিম উপগ্রহ খ) ভূ-স্থির উপগ্রহ গ) মুক্তিবেগ ঘ) অভিকর্ষ কেন্দ্র,
ঙ) অভিকর্ষজ ত্বরণ।
২। নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। ৩। মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাওএবং এর মাত্রা সমীকরণ নির্ণয় কর। বিশদ প্রশ্নসমূহ ঃ
১।মহাকর্ষীয় ধ্রুবক নির্ণয়ের ক্যাভেন্ডিসের পরীক্ষা/ একটি পরীক্ষা পদ্ধতি বর্ণনা কর।
২।অভিকর্ষজ ত্বরণকে কীভাবে পৃথিবীর ভর, ব্যাসার্ধ ও মহাকর্ষ ধ্রম্নবকের সাহায্যে প্রকাশ করা যায়, দেখাও।
৩। দেখাও যে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। ৪। প্রমাণ কর যে, ভূ-পৃষ্ঠ হতে h উচ্চতায় কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ,
।
৫। বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা নির্ণয় কর।
অধ্যায়-৮ ঃ সরল ছন্দিত স্পন্দন
(Simple Harmonic Oscillation)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) পর্যাবৃত্ত গতি, খ) সরল ছন্দিত স্পন্দন গতি গ) দশা ঘ) সেকেন্ড দোলক
ঙ) বিস্তার।
বিশদ প্রশ্নসমূহ
১। দেখাও যে, সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের একটি সমাধান।
২। সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কণার বেগ ও ত্বরণের জন্য সমীকরণ নির্ণয় কর।
৩। সিপ্রংজনিত স্পন্দনের ক্ষেত্রে প্রমাণ কর যে,
৪। দেখাও যে, স্বল্প বিস্তারে স্পন্দিত সরল দোলকের গতি সরল ছন্দিত স্পন্দন গতি।
অধ্যায়-৯ ঃ স্থিতিস্থাপকতা (Elasticity)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, খ) স্থিতিস্থাপক সীমাগ) পয়সনের অনুপাত ঘ) হুকের স্থিতিস্থাপকতা সূত্র ঙ) স্থিতিস্থাপক বিভব শক্তি
২। ইয়ং-এর গুণাঙ্ক বিবৃত কর। ইস্পাতের ইয়ং গুণাঙ্ক
বলতে কী বোঝায়?
বিশদ প্রশ্নসমূহ
১। দেখাও যে, কোন বস্তুর একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি পীড়ন ও বিকৃতির গুণফলের অর্ধেক।
২। ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক-ব্যাখ্যা কর। ৩। ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-১০ঃ প্রবাহী পদার্থ (Fluid)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) সংসক্তি বল খ) আসঞ্জন বল গ) স্পর্শ কোণ ঘ) তরলের কৈশিকতা
ঙ) প্রান্তবেগ, চ) সান্দ্রতা ছ) সান্দ্রতা গুণাঙ্ক
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। ল্যাপ্লাসের তত্ত্ব বা আণবিক ধারণা থেকে পৃষ্ঠটানের ব্যাখ্যা দাও।
২। পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন কর।
৩। তরল পদার্থের পৃষ্ঠটান নির্ণয়ের কৈশিক নল পদ্ধতির তত্ত্ব প্রতিপাদন কর। ৪। কৈশিক নলের সাহায্যে তরলের পৃষ্ঠটান নির্ণয়ের পরীক্ষা পদ্ধতি বর্ণনা কর। ৫। মাত্রা সমীকরণের সাহায্যে স্টোকসের সূত্র প্রতিপাদন কর।
পরবর্তী অংশ আগামী শনিবার
