শিক্ষা সংবাদ

জুনিয়র বৃত্তি মাইলস্টোন কলেজের সাফল্য

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০১
২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফেকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত বৃত্তি অর্জনের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে মাইলস্টোন কলেজ। তুরাগ থানার অধীনে অবস্থিত এ কলেজে ৩৫টি বৃত্তির সবগুলোই এককভাবেই অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্ত ৩৫ জনের মধ্যে ১১ জন পেয়েছে টেলেন্টপুলে। প্রাপ্ত মোট বৃত্তির মধ্যে ২৯টি পেয়েছে বাংলা মাধ্যম থেকে এবং ইংরেজি মাধ্যম থেকে পেয়েছে ৬টি বৃত্তি।