মায়ের ভাষা ঘোচায় ঘোর যেমন দেখো প্রভাত ভোর। আপন মেধা যতোই ঢালো অপর ভাষা দেয় না আলো। হূদয় জুড়ে আসন পাতি মায়ের ভাষা বিজয় সাথী। পুরো জীবন বাংলা থাকে যায় না ছেড়ে কোনই ফাঁকে।