রক্তে পাওয়া

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৫
মা কে বলতে পারবো না মা প্রতিবাদে তাই- বায়ান্নতে প্রাণ দিয়েছে আমার অনেক ভাই। আজকে তবে মা কে কেন আমরা বলি ‘মাম’, বাবাকে ড্যাড, ড্যাডি, পাপা আরও অনেক নাম। এখনতো নেই জুজুর ভয় আর কেউ করে না ধাওয়া, যাচ্ছি ভুলে যে অধিকার রক্ত দিয়ে পাওয়া। এ চাওয়াতো রক্ত দেয়া কিসের এতো ভয়? তৈরি সবাই রুখতে এদের হবেই ওরা লয়।