প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৫
একুশ আমার বাংলা ভাষা
একুশ আমার প্রাণ,
একুশ আমার উদাস করা
মিষ্টি ফুলের ঘ্রাণ।
একুশ আমার পিচঢালা পথ
রক্তে ভেজা লাল,
একুশ আমার বুকের ব্যথা
বায়ান্নরের সাল।
একুশ আমার যুদ্ধ করে
বাংলা ভাষার জয়,
একুশ আমার বীর বাঙালির
নেইতো মনে ভয়।