অভিযাত্রী দলের প্রত্যাবর্তন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৫
লিভারপুল, বৃহস্পতিবার। স্যান্ডার্স-হর্ডিম্যান অভিযাত্রী দলের সাত সদস্য লিভারপুল পৌঁছেছেন। দুই বছর ধরে তারা পেরু ও বলিভিয়ার নানা দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কিছু প্রাচীন ইনকা আমলের সমাধি আবিস্কার করেছেন। এর একটিতে পাওয়া গেছে রাজকীয় স্বর্ণমুকুট পরা একটি মমি। সমাধিটি ইনকা রাসকার কাপাকের বলে প্রমাণ মিলেছে। ব্রুনো। সে যাদুকরদের সম্রাট! সে স্টেডিয়ামে যাদু দেখাচ্ছে। ঝাড়া পনেরোটি দিন তার খেলা মনযোগ দিয়ে দেখেছি, কিভাবে করে তা বোঝার চেষ্টা করেছি... গতকাল ভাবলাম, এই লালপানির রহস্যটা ধরতে পেরেছি। কিন্তু হল কি! যে পানি সেই পানিই রয়ে গেল! যাকগে, আজ রাতে আবার যাচ্ছি। তুমিও যাবে আমার সঙ্গে। এবার নিশ্চয়ই তার রহস্যটা ধরে ফেলতে পারব!