বুলডোজার

আপডেট : ০৪ মে ২০১৯, ২০:৩০

 

এখন তুমি কোথায় থাকো

পাইনে কোনো খোঁজখবর!

 

এখন থাকি তুরাগ পাড়ে

ভাঙতে যাব কাল পরশু

অবৈধ সব দুষ্টু ভবন

নদীর বুকে পিলার তুলে

যাদের বাড়ি দাঁড়িয়ে আছে

দীর্ঘদিন নির্বিচারে।

 

খাইয়ে দেব জেলের ভাত।

নদীর জমি জোর দখল।

আদেশ এল উপর থেকে

পড়ল ভাই আমার ভাগে

তুরাগ নদী পুরশু রাত।

 

যাদের আছে গায়ের জোর

পরের জমি নদী দখল

জমির পরচা জমির দলিল

সবই ভুয়া, ভুয়া নকল

ওরাই হলো আসল চোর

 

দখলকারীর বাড়ির উঠোন

দালানকোঠা গুঁড়িয়ে দেব

আমার নাম বুলডোজার।