জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৩৫, গুলিবিদ্ধ ৫

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৪
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া সম্বধল গ্রামে বোরো জমিনের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে দু’-পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ কমর উদ্দিন (৭০), আব্দুল হাশিম (৪০), মুজিব মিয়া (৩৫), আনছার মিয়া (৩৫), একরাজ মিয়া (৪০) ও ধারালো অস্ত্রের আঘাতে আহত আসমা বেগমকে (৪০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।