রায়গঞ্জে পিটিয়ে গৃহবধূকে হত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের পুল্ল¬া গ্রামে পাষণ্ড স্বামী এক সন্তানের জননী এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত রবিবার রাতে মাদক সেবনে বাধা দেয়ায় ঐ গ্রামের মাদকাসক্ত সোহেল তার স্ত্রী সাবিনা খাতুনকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। নিহত সাবিনা একই জেলার তাড়াশ উপজেলার ভোগলমান উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের কন্যা। প্রায় ৬ বছর আগে সোহেলের সাথে তার বিয়ে হয়।