টেকনাফে ইয়াবাসহ কাঠ বোঝাই ট্রাক জব্দ, আটক ৩

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
টেকনাফে প্রায় ৮ হাজার ইয়াবাসহ কাঠ বোঝাই ট্রাক জব্দ করেছে বিজিবি। এ সময় চকরিয়ার ফাসিয়াখালীর মোঃ হামিদ, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মোঃ রফিক ও নুরু হাকিমকে আটক করে। বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে সুবেদার ফজলুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা গোপন সংবাদে হোইয়াক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ঢাকাগামী কাঠ বোঝায় ট্রাকে ইঞ্জিন বক্সের ভিতর থেকে ৭ হাজার ৯৯৮ পিচ ইয়াবা উদ্ধার পূর্বক তাদের আটক করে।