কুমিল্লায় ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ জামাল হোসেন নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশ সোমবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি জামাল হোসেনকে (৪২) ৮টি ইয়াবাসহ গ্রেফতার করে।