মিসাইল বিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইসরাইল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪০
একটি আধুনিক মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইসরাইল। অ্যারো নামের ব্যালাস্টিক এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট। সোমবার এ পরীক্ষা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুর ছোঁড়া পারমাণবিক মিসাইলকে অনেক উচ্চতায় নিরাপদে নিষ্ক্রিয় করে দেয়া যাবে। পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটির সফলতা ৯০ শতাংশের উপরে ছিল বলে জানিয়েছেন নকশাকারীরা। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরান বা প্রতিবেশী সিরিয়ার যে কোনো হুমকি মোকাবেলা করা যাবে বলে ধারণা করছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। অ্যারো-৩ নামের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মহাশূন্যে গিয়ে শত্রুর ব্যালাস্টিক মিসাইলকে ধ্বংস করা যাবে। যু্ক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ও বেসরকারি কোম্পানি বোয়িং যৌথভাবে এই অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার উদ্ভাবক।