চ্যাম্পিয়ন হওয়ায় বোনাস দিল ওয়ালটন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৮
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হওয়ায় মধ্যাঞ্চলের ফ্রাঞ্চাইজি ওয়ালটন খেলোয়াড়দের পুরস্কার দিয়েছে। প্রথমবারের মত আয়োজিত ফ্রাঞ্চাইজি জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়ায় প্রত্যেক খেলোয়াড়কে ওয়ালটন একটি করে এলইডি টিভি ও একটি করে এ্যান্ড্রয়েট মোবাইল পুরস্কার দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া বোনাস হিসেবে তারা তিন লাখ ৯০ হাজার টাকা পুরস্কার দিচ্ছে খেলোয়াড়দের। গতকাল মঙ্গলবার স্থানীয় এক হোটেলে খেলোয়াড়দের এই পুরস্কার দেয় ওয়ালটন।