প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
টেক জায়ান্ট গুগল সম্প্রতি বাজারে এনেছে তাদের প্রথম টাচ ক্রোমবুক ‘পিক্সেল’। ছবিতে গুগল’র প্রোডাক্ট ম্যানেজার ক্যান লিকে দেখা যাচ্ছে পিক্সেল অবমুক্ত করার সময়ে।
----
জাপানের এনইসি তৈরি করেছে ডুয়েল মোড ডিসপ্লে’র স্মার্টফোন মিডিয়াস। ছবিতে সেটিই প্রদর্শন করছেন এক মডেল।
----
বলিউডের রকস্টার রণবীর কাপুর সম্প্রতি ভারতে ব্ল্যাকবেরি স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নির্বাচিত হয়েছেন। ছবিতে মুম্বাইয়ে ব্ল্যাকবেরি অবমুক্তি অনুষ্ঠানে ব্ল্যাকবেরি জেড১০ স্মার্টফোন হাতে দেখা যাচ্ছে রণবীর কাপুরকে।
----
জাপানি জায়ান্ট হোন্ডা তৈরি করেছে এক চাকার যান ‘ইউনি-কাব’। ছবিতে টোকিও’র এক জাদুঘরে ‘ইউনি-কাব’ ব্যবহার করতে দেখা যাচ্ছে কিছু দর্শনার্থীদের।
-----
জ্যাবো ফেরিস এলএলসি ট্রান্সপোর্টেশন সলিউশনের সিইও পিটার ফেরিসকে দেখা যাচ্ছে ছবিতে। হাতের আইফোনে তিনি যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছেন, তাতে সেডান সার্ভিসের অর্ডার দেওয়া যায় অ্যাপ্লিকেশনটি থেকেই।
